২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, নতুন নতুন ষড়যন্ত্র-চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আনন্দে থাকার আমাদের কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার ওপরে খড়্গ এখনো আছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এখনো কিন্তু ক্রান্তি পার হইনি। আমরা একটা ধাপে গেছি। সে ধাপটা হলো—হাসিনা পালিয়েছে। কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে। আমরা যেটা অর্জন করেছি, সেটা যেন বৃথা না যায়। কারণ, সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে। সেখান থেকে নতুন নতুন ষড়যন্ত্র-চক্রান্ত করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একেকটা ঘটনা ঘটিয়ে সেটা বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্র-পত্রিকাগুলোতে, সামাজিক মাধ্যমগুলোতে এমনভাবে লেখা হচ্ছে, যেন বাংলাদেশে এখন এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটছে।’

আরও পড়ুনঃ   এখনই বলা যাচ্ছে না নাশকতা নাকি দুর্ঘটনা

কোনো ষড়যন্ত্র-চক্রান্তের বলি হয়ে অর্জিত বিজয় যাতে নষ্ট না হয়ে যায়, সে বিষয়ে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘চতুর্দিকে তারা চেষ্টা করছে, আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এ জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো বিশৃঙ্খলা কেউ যেন করতে না পারে, সেটাকে রুখে দিতে হবে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘শেষ করে দিয়ে গেছে। কোথাও কোনো কিছু অবশিষ্ট রাখেনি। একেবারে লুটপাট করে ফোকলা করে দিয়ে গেছে। এই বিষয়গুলো আমাদেরই বন্ধ করতে হবে। আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

গত কয়েক দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমি আবারও খুব ভীত হই, যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় আসছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটন তো আমরা দেখতে চাই না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা-ছেলেরা মারামারি করছে কলেজে-কলেজে। যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময়ে আজকে আমাদের দেখতে হবে যে কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র।’

আরও পড়ুনঃ   Train Spotting

ছাত্র-জনতার আন্দোলনে ভূমিকার জন্য ছাত্রদের অভিবাদন জানিয়ে ফখরুল বলেন, ‘ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়। সশস্ত্র বাহিনী দরকার হয়। সেই জায়গায় তোমরা সফল করেছ। সে জন্য আমি তোমাদের অভিবাদন জানাই।’ একই সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব খুশি হতাম, যদি দেখতাম যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা লক্ষ-লক্ষ ছাত্রের মিছিল নিয়ে বেরিয়ে আসছে যে আমরা শান্তি চাই। আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না।’

ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে এই কনভেনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরিফ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরফান আলী, বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, নির্বাহী কমিটির সদস্য জেড মূর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল, যুবদলের কামাল আনোয়ার আহম্মেদসহ আরও অনেকে বক্তব্য দেন।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST