২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিজ খেলতে কবে পাকিস্তানে যাবেন লিটন-শান্তরা

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনায় আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওই সিরিজ শেষেই তারা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। কারণ আগামী রোববারই যে তাদের পাকিস্তানের উদ্দেশে দুবাই ছাড়তে হচ্ছে। সালমান আলি আগা নেতৃত্বাধীন দলটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল।

এদিকে, ইতোমধ্যে আরব আমিরাত সিরিজ শেষ করে আসন্ন সিরিজের স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং নাহিদ রানা ঢাকায় পা রেখেছেন। তাদের মধ্যে নাহিদ ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন এবং সৌম্য ছিটকে গেছেন পিঠের চোটের কারণে। ফলে উভয়ই বাংলাদেশের পাকিস্তান সফরের দলে নেই।

আরও পড়ুনঃ   রাকাব রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

নাহিদ রানা নাম প্রত্যাহার করায় নতুন করে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে। এ ছাড়া আইপিএল শেষে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন।

আরও পড়ুনঃ   তানোরে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST