১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সহকর্মীকে কান ধরে ওঠবস করানো প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার শিতলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসীর বিরুদ্ধে এবার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সম্প্রতি পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহানের কাছে লিখিত অভিযোগ করেছেন এক অভিভাবক। আজ বৃহস্পতিবার অভিযোগের সরেজমিন তদন্ত করার কথা রয়েছে।

প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী এর আগে একই উপজেলার হাড়ুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ফেসবুকে স্টোরি প্রকাশের কারণে ২০২২ সালের ২৪ আগস্ট তিনি ওই স্কুলের একজন নারী সহকারী শিক্ষককে কান ধরে ওঠবস করিয়েছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে তাকে শিতলাই বিদ্যালয়ে বদলি করা হয়।

এ বিদ্যালয়ে গিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। এ নিয়ে একজন অভিভাবক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগী প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালককেও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় জালিয়াতি মামলার তিন আসামিকে রিমান্ডে

লিখিত অভিযোগে বলা হয়, নাজমা ফেরদৌসী এই বিদ্যালয়ে যোগদানের পর থেকে এ পর্যন্ত কোন জাতীয় দিবসে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করেননি। এ বছর এবং গেল বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করলেও পুরস্কার বিতরণ করছিলেন না। একজন অভিভাবক এর প্রতিবাদ করায় তিনি তার ওপর চড়াও হন এবং দুর্ব্যবহার করেন। তিনি প্রতিযোগীতায় বিজয়ীদের কোনো তালিকাই সংরক্ষণ করেননি। পরে দায় এড়ানোর জন্য কয়েকজন পছন্দের শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে তাদেরকেই জিজ্ঞাসা করেন কে প্রথম, কে দ্বিতীয়। এরপর নামসর্বস্ব পুরস্কার দেন।

অভিযোগে আরও বলা হয়, প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী বিদ্যালয়ে যোগদানের পর থেকে বার্ষিক বরাদ্দের টাকা দিয়ে চোখে পড়ার মত কোন কাজ করেননি। সেই অর্থের হিসাব তিনি ম্যানেজিং কমিটিকে দেননি। বরাদ্দের অর্থ আত্মসাৎ করায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের অকেজো ফ্যান বছরের পর বছর অকেজো থাকে। এছাড়া ওয়াশব্লক নোংরা, শিশুদের ওয়াশব্লকে সাবান না থাকা, ব্যবহৃত পানির ট্যাংক পরিষ্কার হয় না। থাকে না শিশুদের খেলার সামগ্রী।

আরও পড়ুনঃ   যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর আত্মগোপনে থেকে অবশেষে গ্রেপ্তার

বিদ্যালয়ের একাধিক শিক্ষক এসব অনিয়মের কথা স্বীকার করে বলেছেন, প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী দুই বছর আগে এখানে এসেছেন। এ দুই বছরে তিনি অনেক অনিয়ম করেছেন। নিরপেক্ষভাবে তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে তারা জানান।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘অভিযোগের তদন্ত হবে। আগামীকাল (বৃহস্পতিবার) তদন্ত কর্মকর্তা স্কুলে আসবেন। তিনি যদি অভিযোগের সত্যতা পান, তারপরে এসব নিয়ে মন্তব্য করব।’

এ বিষয়ে কথা বলার জন্য পবা উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সারের সংকট নেই, মজুত গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি : কৃষিমন্ত্রী

১

রিয়াদের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

২

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

৩

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

৪

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

৫

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৭

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৮

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৯

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

১০

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১১

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

১২

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১৫

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৭

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৮

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৯

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST