২৬ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

রোববার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

স্টাফ রিপোর্টার : আত্মপ্রকাশ করলো সম্পাদক-প্রকাশক পরিষদ, বাংলাদেশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদকে প্রধান উপদেষ্টা করে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করে প্রাথমিকভাবে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ এপ্রিল, রোববার রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ   এনসিডি কর্নার থেকে বিনামূল্যে সেবা নিচ্ছেন রাজশাহী বিভাগের লক্ষাধিক রোগী

কমিটি গঠনকল্পে দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, দৈনিক ইনানী সম্পাদক শফিউল্লাহ শফি, দৈনিক বাণিজ্য জগত সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান, দৈনিক দেশকাল সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক আজকের দেশ বিদেশ ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধর, দৈনিক বায়ান্ন আলো ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক গণধ্বনি প্রতিদিন সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক আলোকিত চট্টগ্রাম ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরী সহ অন্যরা।

আরও পড়ুনঃ   পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

সভায় সর্বসম্মতিতে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়।

সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে, নবগঠিত এই কমিটি দেশজুড়ে প্রকাশিত পত্রিকার উপদেষ্টা সম্পাদক, প্রধান সম্পাদক, সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং প্রকাশকদের কমিটিতে অন্তর্ভুক্ত করে, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির দেওয়ার কথা জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST