২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও মুয়াজ্জেমদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে: আসাদ

স্টাফ রিপোর্টার: সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যুব সমাজকে নাশকতা ও মাদক থেকে বাঁচাতে ইমাম ও মুয়াজ্জেমদের সহায়তা চাইলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। যুব সমাজকে যাতে কেউ বিপথগামী করতে না পারে সেজন্য ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা থাকা জরুরী বলে মন্তব্য করেছেন তিনি। রোববার সকালে রাজশাহীর পবায় স্থানীয় ইমাম ও মুয়াজ্জেমদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন রোববার সকালে পবা মডেল মসজিদ চত্বরে সন্ত্রাস, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগনের জানমালের নিরাপত্তা বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এসময় তিনি সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমামদের ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বলেন, ইমামরা সমাজে সম্মানিত মানুষ। আপনাদের মতামত উপদেশ একটি সমাজকে সঠিক পথে রাখতে সহায়ক হিসেবে কাজ করে। আর এই সমাজে শান্তি শৃঙ্খলা, উন্নয়ন বজায় রাখা আপনার আমার সবারই দায়িত্ব কর্তব্য। কোটা আন্দোলন ইস্যুর উপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান এমপি আসাদ।
সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য করেছে জাতি তাতে স্তম্ভিত। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। ঢাকাসহ সারা দেশে সন্ত্রাসীচক্র যে নারকীয় ধ্বংষযজ্ঞ চালিয়েছে তা দেখে দেশবাসী স্তম্ভিত। দেশপ্রেমী মানুষের চোখে পানি আসার মত চিত্র সবখানে। বিএনপি-জামায়াত চক্রের গভীর ষড়যন্ত্রের অংশ এই ধংষলীলা।
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানীরাও মনে করেছে, টেলিভিশন জনগণের, এখানে কারো যাওয়া ঠিক না। বিএনপি-জামায়াত চক্র সেই টেলিভিশন অফিসেও আগুন জ্বালাল, উল্লাস করল। সরকার পারতো সেখানে গুলি চালাতে। সেখানে গুলি চালালে তো অনেক প্রাণহানী ঘটতো। শেখ হাসিনা এটি চান নাই। আমরা শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে গেলেন, সেখানে আমরা কী দেখলাম? হাসপাতালে অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা কাঁতরাচ্ছেন। কেউ ছুড়িকাহত, কেউ বোমার স্পিøন্টারে আহত, কেউ লাঠির আঘাতে আহত। দেশ রত্ন শেখ হাসিনা তাদের কাছে পরে গিয়েছেন। অন্য যারা পুলিশ আছে, সাধারণ মানুষ আছে, অসহায় মানুষদের চিকিৎসার খোজ নিয়েছেন, তাদের মাথায় হাত দিয়ে কথা বলছেন।
এমপি বলেন, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু থেমে যায়নি। তাদের ষড়যন্ত্র থামবার নয়। এজন্য দেশপ্রেমী প্রতিটি নাগরিককে, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারা মিথ্যাচার করে যাতে সাধারণ মানুষকে ভুল বোঝাতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
আলেম সমাজের উদ্দেশ্যে আসাদ বলেন, এই দেশ আমাদের সবার। আপনাদেরও দায়িত্ব এই দেশটাকে এগিয়ে নেয়ার জন্য, সমাজে শান্তি বজায় রাখার জন্য ভ’মিকা রাখা। মানুষ যাতে বিপথগামী না হয় সেজন্য সচেতন করতে হবে। অভিভাবকদের দায়িত্ব রয়েছে সন্তানদের সুপথে রাখা, তাদের চলাফেরার খোঁজ রাখা। আলেম সমাজের প্রতিনিধিদের কাছে আমার চাওয়া আপনারা মানুষকে সঠিক পথে চলার পরামর্শ দিবেন। শান্তির পথে চলার জন্য সঠিক পথ দেখাবেন। এই সমাজটা আমাদের, এখানে যাতে কেউ অশান্তি তৈরী করতে না পারে সেজন্য সবাই মিলেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবো এটাই হোক আমাদের সবার অঙ্গিকার।
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন ও পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরওয়ার্দী হোসেন। মতবিনিময় সভায় পবা উপজেলার ইমাম ও মুয়াজ্জেমরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST