৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেট, প্রথম ম্যাচের দলে ছিলেন যে ১১ জন

অনলাইন ডেস্ক : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে ঠাঁই পায় নতুন মানচিত্র ও পতাকা। স্বাধীনতার পর নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। সত্তরের দশকেই প্রথমবার বাংলাদেশ নামে খেলতে নামে ক্রিকেট দল।

১৯৭৭ সালের আজকের দিনে তথা ৭ জানুয়ারি প্রয়াত শামিম কবিরের অধিনায়কত্বে ঢাকা স্টেডিয়ামে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেবারই প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে ‘বাংলাদেশ’ নামে খেলেন দেশের ক্রিকেটাররা।

তিন দিনের ম্যাচটিকে ‘আন অফিসিয়াল টেস্ট ম্যাচ’ হিসেবে লেখা হয়েছিল ওই সময়ের পত্র-পত্রিকায়। ম্যাচটি উপভোগ করতে ৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ঢাকা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অবশ্য এ ম্যাচের আগে ওই সফরে আরও দুটি ম্যাচ খেলেছিল এমসিসি। কিন্তু সেগুলো বিভিন্ন অঞ্চলভিত্তিক নামে খেলা হয়। ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচটিই প্রথম বাংলাদেশ নামে খেলা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় সড়ক দূর্ঘটনায় এক ফেন্সিডিল ব্যবসায়ী নিহত ও আহত এক

ক্রিকেট এখন তিন ফরম্যাটের খেলা। ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপু, টেস্টে নাইমুর রহমান দুর্জয় ও টি টোয়েন্টিতে শাহরিয়ার নাফিস প্রথম অধিনায়ক হলেও দেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক হিসেবে স্বীকৃত শামীম কবির। ১৯৭৭ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এমএসসির বিপক্ষে খেলা দলটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলকে নেতৃত্ব দেওয়া শামীম কবীরকে তাই প্রথম অধিনায়ক ধরা হয়। ২০১৯ সালে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।

এমসিসি দলের বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে ড্র’য়ের সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। ইউসুফ রহমান বাবুর ব্যাট থেকে আসে মূল্যবান ৭৮ রান। এছাড়া ব্যাট হাতে নৈপুণ্য দেখান ফারুক (৩৫) শামিম কবির (৩০) ও রুমি (২৮)। জবাবে ৩৪৭ রানে অলআউট হয় এমসিসি। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান জমা করে বাংলাদেশ। সময় স্বল্পতায় ড্র হয় ম্যাচটি।

আরও পড়ুনঃ   কাল শনিবারও খোলা থাকছে সরকারি অফিস

যদিও একদিক থেকে জিতে যায় বাংলাদেশ। কারণ আদতে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পারে কি না সেটি যাছাইয়ের পরীক্ষাও। মাঠের খেলার সঙ্গে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ সব মিলিয়ে বাংলাদেশকে আইসিসির সহযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সেবারের সফর শেষে এমসিসির এক প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের জুনে আইসিসির সহযোগী সদস্যপদ পায় বাংলাদেশ। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার।

বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ এই দিনটি ভুলতে বসেছে সবাই। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) তেমন আয়োজন দেখা যায় না। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিনটি নিয়ে কোনো পোস্টও চোখে পড়েনি।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ম্যাচে ছিলেন যারা
শামিম কবির (অধিনায়ক), রকিবুল হাসান (সহ-অধিনায়ক), শফিকুল হক হীরা, মাইনুল হক, ওমর খালেদ, এ এস এম ফারুক, সৈয়দ আশরাফুল হক, ইউসুফ রহমান বাবু, দৌলতুজ্জামান, দিপু রায় চৌধুরী ও খন্দকার নজরুল কাদের লিন্টু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST