২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দূর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ প্রাণঘাতী অবৈধ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ আমিনুল ইসলাম (৩০)। তিনি দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রখলসি গ্রামের বাসিন্দা এবং মৃত লুৎফরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট জানতে পারে যে, দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক যুবসমাজের কাছে বিক্রি করে আসছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ে র‍্যাবের একটি গোয়েন্দা দল অভিযুক্তের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে।

আরও পড়ুনঃ   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তীতে গত (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়াস্থ কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে মৃত নাসির উদ্দীনের আমবাগান সংলগ্ন আকবর আলীর ইটভাটার পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ   ৩ দিনের বিরতিতে যে বার্তা দিলেন মুস্তাফিজ

এ সময় তার কাছ থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অ্যালকোহল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ও প্রাণনাশের ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে ও সমাজকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST