২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রান ফর কিèন সিটি, রান ফর গ্রিন সিটি শ্লোগানে ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। রাজশাহী হাফ ম্যারাথন এ আয়োজনে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রান শুধু নিজেকেই সুস্থ রাখবে না আগামী দিনে সব কাজে গতির সঞ্চার করবে। ক্রীড়াই পারে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে। রাজশাহী রানার্স কমিউনিটির এ ধরণের আয়োজনে তাঁদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৭ দফা বাস্তবায়নে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা এ শ্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রদান করেছেন। রাজশাহী মহানগরীত ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। আসুন আমরা সকলে মিলে গ্রিন, ক্লিন রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন নগরী রূপে গড়ে তুলি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড় বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা।

আরও পড়ুনঃ   হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

অনুষ্ঠানে আয়োজনে টাইটেল স্পন্সর ‘টাইম জোন। সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি, স্পার্কলিং সহ অন্যান্য স্পনসর প্রতিষ্ঠান।

রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর প্রফেসর আমিরুজ্জামান, রেস মার্শাল কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটি রাজশাহীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

২

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

৩

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

৫

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

৬

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

৭

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

৮

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৯

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

১০

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

১১

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১২

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

১৩

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

১৪

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

১৫

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১৬

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১৭

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৯

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST