১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- জামিল হোসেন (৩০) ও রাসেল আলী (২৬)। জামিল রাজশাহী নগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুর এলাকার জামাল উদ্দীনের ছেলে ও রাসেল একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৭

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার (১৫ জুলাই) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বোয়ালিয়া থানার মাস্টারপাড়া এলাকায় দুই জন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামিল ও রাসেলকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST