২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন সংস্কার ও সেখানে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু করার দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রদল।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খানের কাছে তারা স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন থাকা সত্ত্বেও গভীর রাতে কিংবা ভোরে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে চরম অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়তই ছুটে চলতে হয়। সেক্ষেত্রে খুব সকালে কিংবা গভীর রাতে রিকশা বা অটোরিকশা সংকটে অনেক ভোগান্তিতে পড়তে হয়। ফলে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। অসময়ে পর্যাপ্ত যানবাহন না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চালকরা হয়ে উঠেন ভয়ংকর স্বার্থপর, দাবি করেন দ্বিগুণেরও বেশি ভাড়া। অথচ শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে তৈরি করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন।

আরও পড়ুনঃ   রাবির সাথে কোরিয়ার কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালযের সমঝোতা স্মারক স্বাক্ষর

যদি বিশ্ববিদ্যালয় স্টেশন চালু থাকতো তাহলে শিক্ষার্থীরা অতি সহজে এখান থেকে যাতায়াত করতে পারতেন। নিরাপত্তা শঙ্কা, সময় নষ্ট, অতিরিক্ত ভাড়া দেওয়া এক কথায় ভোগান্তি অনেকাংশে কমে আসতো।

তাতে আরও বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংস্কার, দুই লেনে উত্তীর্ণ করণসহ আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ দাবি করছি। শিক্ষার্থীদের সার্বিক ভোগান্তির কথা চিন্তা করে, উক্ত দাবিগুলো বাস্তবায়নে আপনার কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST