২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির সাথে কোরিয়ার কিয়ুংডঙ্গ বিশ্ববিদ্যালযের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালযের সাথে কোরিয়ার কিয়ুংডঙ্গ বিশ^বিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০:১৫ মিনিটে রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও কিয়ুংডঙ্গ বিশ^বিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক জন কে লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদাল ল্যাঙ্গুয়েজেজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মো. আজিজুর রহমান, কিয়ুংডঙ্গ বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক ফ্যাকাল্টির সহযোগী ডিন ড. নূর আলমসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য কিয়ুংডঙ্গ বিশ^বিদ্যালয়ের প্রেসিডেন্টকে স্মারক উপহার প্রদান করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিশ^বিদ্যালয় দুটি কম্পিউটার প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যবসায় প্রশাসন ও হোটেল ম্যানেজমেন্টের মতো বিষয়গুলিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যদের বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি ও যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করবে। এই সমঝোতা স্মারকের মেয়াদ হবে ৫ বছর এবং পরবর্তীতে যা বাড়ানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST