১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী টিটিসির তালা কেটে চুরি, মামলা করেনি অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার : রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। গত ৭ জুলাই দিনগদ রাতে এ চুরির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে টিটিসির অধ্যক্ষ নাজমুল হক চুরির ঘটনায় জড়িতদের খুঁজতে একটি তদন্ত কমিটি করেছেন। পাশাপাশি চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন এই চুরির ঘটনাটি রহস্যজনক।

রাজশাহী নগরীর সপুরা এলাকায় অবস্থিত টিটিসি সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দিনগত রাতে চোরেরা টিটিসির মেশিন শপ বিভাগের তালা ভেঙে ভেতরে ঢুকে একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন ৮ জুলাই বিষয়টি জানাজানি হয়। রাজশাহী টিটিসির অধ্যক্ষ নাজমুল হক চুরির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন। তবে তালা ভেঙ্গে চুরির ঘটনায় নিকটস্থ শাহমখদুম থানায় কোন অভিযোগ করা হয়নি। টিটিসি থেকে আরএমপির শাহমখদুম থানার দুরত্ব মাত্র কয়েকশ গজ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

টিটিসির একজন প্রশিক্ষণ নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিটিসি একটি সুরক্ষিত জায়গা। চোরেররা তালা কেটে এতো বড় চুরির ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে চোরদের গ্রেপ্তারে সচেষ্ট হত। কিন্তু থানায় অভিযোগ না হওয়ায় চোরেরা আড়ালে থেকে যাবে। অভ্যন্তরীণ তদন্তে কখনো চোর ধরা সম্ভব হবে না।

একাধিক শিক্ষাথীর অভিযোগ, মেশিন শপ বিভাগে বিভিন্ন ধরণের মেশিনের ব্যবহার, রক্ষণাবেক্ষন ও মেরামত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। টিটিসির এই বিভাগটি গুরুত্বপূর্ণ মেশিনারিজ ও কম্পিউটার ল্যাব দ্বারা সজ্জ্বিত। এখানে চুরির ঘটনা রহস্যজনক। এর আগেও ২০২১ সালের ২০ মার্চ রাতে রাজশাহী টিটিসিতে বড় ধরণের চুরির ঘটনা ঘটেছিল। ওই চুরির ঘটনায় চোরেরা ল্যাবের ২৯টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় অবশ্য দুদিন পর শাহমখদুম থানায় মামলা করা হয়েছিল।

আরও পড়ুনঃ   বাঘায় র‍্যাবের অভিযানে অস্ত্র ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, ‘বিষয়টি প্রতিষ্ঠানের ভাবমূর্তির বিষয়। এ কারণে আমরা থানায় অভিযোগ করিনি। তবে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। দেখা যাক তদন্তে কি উঠে আসে। তার পর আমরা আইনী ব্যবস্থা নিব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST