১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মৃত্যু গুজবের মধ্যে ট্রাইব্যুনালে আইনজীবী জেড আই খান পান্না

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে নানা বক্তব্যের কারণে আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

মৃত্যুর গুজবের মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। তিনি আসামিপক্ষে ট্রাইব্যুনালে শুনানি করবেন। তাকে প্রশ্ন করা হলে বলেন, আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব।

আরও পড়ুনঃ   ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে তবে এ মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছিলেন।

আরও পড়ুনঃ   বিচারকপুত্র হত্যা: ভিকটিম ব্লেমিং অপসারণে হাইকোর্ট রিট

মামলা সূত্রে জানা যায়, হত্যাচেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

২

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৩

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৪

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৬

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৭

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৮

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৯

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১০

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১১

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১২

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১৪

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৬

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৭

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৮

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

২০

Design & Developed by: BD IT HOST