২৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় অনুমোদনহীনভাবে চিকিৎসক ও ক্যাম্পেইন পরিচালক পরিচয়ে চক্ষু ক্যাম্প পরিচালনা করার অভিযোগে পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনে তাদের এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক দাবি করে উপজেলার ছদুরখীল ও বাটনাতলী এলাকায় সাধারণ মানুষকে একত্রিত করে চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। এসময় তারা রোগীদের কাছে চশমা ও ওষুধও বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা চিকিৎসক বা পরিচালক পরিচয়ের স্বপক্ষে এবং ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র কিংবা অনুমোদন দেখাতে পারেননি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পরবর্তীতে বিএমডিসি আইন অনুযায়ী ক্যাম্পেইন পরিচালক পরিচয়দানকারী ঢাকার কোতোয়ালি থানা এলাকার অনুপ কুমার বিশ্বাস এবং চিকিৎসক পরিচয়দানকারী পটুয়াখালীর বাউফলের মো. মানিক হাওলাদারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া তাদের তিন সহযোগী—ঢাকার কেরানীগঞ্জের মো. আরিফ হোসেন, মো. জাহিদ হোসেন এবং চট্টগ্রামের ডবলমুরিং এলাকার আবদুল কাইয়ুম রিফাতকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না-ডাঃ বারী

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, “অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভুয়া পরিচয়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ড চালানোর অপরাধে অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১০

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১১

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১২

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৫

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৬

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৭

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

১৮

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১৯

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST