২৫ মে ২০২৬
অনলাইন সংস্করণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

নগরীতে হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন পুলিশ কনস্টেবল।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পশুর হাটে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল।

জানা যায়, ২৪ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট (গরু-মহিষের হাট) এলাকায় গরু বিক্রেতা মোঃ মিনহাজ উদ্দীন (৪২), পিতা-মৃত জালাল উদ্দীন, সাং-বানেশ্বর, থানা-পুঠিয়া, রাজশাহী একটি অস্থায়ী খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেখানে রেখে যান। পরে গরু বিক্রয়ের উদ্দেশ্যে হাটের ভেতরে চলে গেলে আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে তিনি বুঝতে পারেন যে, তার মোবাইল ফোনটি তার কাছে নেই।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

এসময় তিনি হাটে দায়িত্ব পালনরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মোঃ বদরুল আলম চৌধুরীর শরণাপন্ন হন। পরে কনস্টেবল বদরুল আলম তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে গিয়ে খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে হোটেল মালিক মোবাইল ফোনটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সিলিং ফ্যান খুলে দুই শিক্ষিকা আহত

পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মোবাইল ফোনটি উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক মোঃ মিনহাজ উদ্দীনের নিকট হস্তান্তর করেন কনস্টেবল মোঃ বদরুল আলম ।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোঃ মিনহাজ উদ্দীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST