২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভুয়া সেনা কর্মকর্তার পরিচয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরের মির্জাপুর এলাকা থেকে মাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪)। তিনি রাজশাহীর বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সম্প্রতি মাহিম আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার কর্মী শাওন আহমেদকে (২৯) কল করেন ডিজিএফআইয়ের কর্মকর্তা সেজে। মাহিম জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দেখা করলে তিনি তাকে মামলা থেকে বাঁচাবেন। তার কথা মতো শাওন ২১ নভেম্বর বিনোদপুর বাজারে মাহিমের সঙ্গে দেখা করেন। তখন মাহিম নিজেকে সেনাবাহিনীর সার্জেন্ট এবং তিনি ডিজিএফআইয়ে কর্মরত আছেন বলে জানান।

আরও পড়ুনঃ   মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অভিযোগে গ্রেফতার ১

তিনি মামলা থেকে বাঁচাতে শাওনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন। তখন শাওন টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান। পরে মাহিম ২৩ নভেম্বর শাওনকে আবার কল করেন এবং নিজেকে সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার পরিচয় দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার হুমকি দেন।

আরও পড়ুনঃ   নগরীতে ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার

র‍্যাব জানায়, শাওনের কাছ থেকে অভিযোগ পেয়ে র‍্যাব এ বিষয়ে প্রাথমিক তদন্ত করে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর মাহিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ নিয়ে শাওন মাহিমের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

২

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৫

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

৬

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৭

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

৮

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

৯

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১০

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

১৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

১৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

১৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST