২১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

বিবাহিত নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। ছবি : কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপ। কোথাও দেবীর চরণে শেষ অঞ্জলি, কোথাও সিঁদুর খেলায় মাতোয়ারা নারীরা। হাসি-আনন্দের সেই মুহূর্তেও চোখেমুখে বিদায়ের বিষাদ। একদিকে উৎসবের রং, অন্যদিকে প্রিয় দেবীকে বিদায় জানানোর বেদনা। এমন আবেগঘন পরিবেশে বুধবার বিজয়া দশমীতে রাজশাহীতে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়তে থাকে। দেবীর বিহিত পূজা, অঞ্জলি ও নানা ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর কাছে মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ভক্তরা। পরে বিবাহিত নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। ঢাকের তালে আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।

নগরীর ষষ্ঠীতলা আদি কালিস্থান দুর্গামন্দিরে সকাল থেকেই ভিড় করেন শত শত নারী। তাঁদের বরণের থালায় ছিল সিঁদুর, পান, ফুল ও মিষ্টি। কারও হাতে ছিল শঙ্খ, প্রদীপ ও কলস। একে একে দেবীর কাছে গিয়ে তাঁরা সিঁদুর পরান। দেবীর মুখে ছুঁইয়ে দেন মিষ্টি। এরপর একে অপরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে ভাগ করে নেন উৎসবের আনন্দ। নাচে-গানে আর দেবীর জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

আরও পড়ুনঃ   ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল

রাজশাহী ধর্মসভা মন্দিরের পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার বলেঝেন, বুধবার সকাল ৮টা ৫ মিনিটে দেবী দুর্গার দশমী বিহিত পূজা শুরু হয়। পূজার বিভিন্ন ধর্মীয় আচার শেষে দর্পণ বিসর্জন দেওয়া হয়। ভক্তরা দেবীর চরণে শেষ পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। এ প্রসঙ্গে বিদ্যুৎ কুমার মজুমদার বললেন, সনাতন ধর্মীয় প্রথা অনুযায়ী, বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় এ আয়োজনে অংশ নেন। দেবীকে সিঁদুর নিবেদন এবং পরস্পরের মধ্যে সিঁদুর বিনিময়ের মধ্য দিয়ে তাঁরা এই প্রথা পালন করেন।

সকাল সাড়ে ১০টার পর শুরু হয় সিঁদুর খেলা। প্রথমে দেবীকে সিঁদুর পরান নারীরা। এরপর একে অপরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে দেন। কেউ নাচে-গানে মেতে ওঠেন, কেউ দেবীর নামে জয়ধ্বনি দেন। উৎসবের এই আয়োজনে যোগ দেন নানা বয়সী ভক্ত।

নগরীর নবরূপ পূজামণ্ডপেও ছিল একই চিত্র। বেলা ১১টার দিকে হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। একদিকে চলছিল বিদায়ী আরতি ও দেবীর চরণে শেষ অঞ্জলি। অন্যদিকে মণ্ডপের মাঠে নাচে-গানে মেতে ওঠেন দর্শনার্থীরা। ঢাকের তাল, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

আরও পড়ুনঃ   সাবেক ১৮ মন্ত্রী ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিঁদুর খেলায় নারীদের পাশাপাশি অংশ নেন পুরুষ, তরুণ ও শিশুরাও। অনেক স্বামীকে স্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে সংসারের মঙ্গল কামনা করতে দেখা যায়। আনন্দের মধ্যেও দেবীর বিদায়ের মুহূর্তে ভক্তদের মনে ছিল বিষাদের ছায়া।

রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেছেন, রাজশাহীতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। সুশৃঙ্খলভাবে পূজার আয়োজন করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের সূচনা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গোৎসব। পাঁচ দিনের এই আয়োজন শেষ হয় বিজয়া দশমীতে। বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় জানান ভক্তরা।

ধর্মীয় বিশ্বাসে, পুত্র-কন্যাদের নিয়ে দেবী ফিরে যান কৈলাসে। রেখে যান আনন্দ, স্মৃতি আর আবার ফিরে আসার প্রত্যাশা। তাই বিদায়ের বেদনার মধ্যেও ভক্তদের মনে অপেক্ষা—নতুন শরতে আবারও আসবেন মা দুর্গা। মর্ত্যলোক ভরে উঠবে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের আনন্দে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST