২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের সামনে ছিন্নভিন্ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ব্যাটিং লাইনটা যেন দাঁড়াতেই পারছে না বাংলাদেশের। আসছে অক্টোবরে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার অপেক্ষা। তার আগে নিজেদের যাচাই করে নেয়ার বড় মঞ্চ ছিল এবারের এশিয়া কাপ। কিন্তু সেখানে বাংলাদেশ হতাশ হলো আরও একবার। আর এবারও সেই হতাশার পেছনে আছে ভারতের নাম। বাংলাদেশ ক্রিকেটে বহুবারই স্বপ্নভঙ্গের কারণ হয়েছে প্রতিবেশী দেশটি। ২০২৪ সালের এশিয়া কাপেও বদলাল না সেই চিত্র।

চলতি বছরেই ভারতের কাছে ৫-০ তে সিরিজ হারের ক্ষত ছিল বাংলাদেশের। প্রত্যাশা ছিল এশিয়া কাপের ম্যাচে জয় দিয়ে সেই ক্ষতে প্রলেপ দেবে টাইগ্রেসরা। কিন্তু শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশের মেয়েরা আগাগোড়া হতাশাই উপহার দিয়েছেন। ব্যাট হাতে মোটে ৮০ রানের পর বল হাতেও নাজুক টাইগ্রেস ব্যাটাররা। হারের ব্যবধান ১০ উইকেটে।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ শিক্ষার্থী দগ্ধ

টসভাগ্য পাশে পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। পিচ খুব একটা মন্দ নয়। ব্যাট করার সুযোগটা হাতছাড়া করতে চায়নি বাংলাদেশ। শুরুতেই দিলারার ছক্কা আশার পালে দিয়েছিল হাওয়া। কিন্তু ছক্কা হজমের পরেই ফিল্ডিং পরিবর্তন করেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। দিলারা পরের বলেও খেলতে চাইলেন একইভাবে। তবে এবার রেনুকা সিং হাসলেন শেষ হাসি। উমার হাতে জমা পড়ল ক্যাচ।

বাংলাদেশের ধ্বংসযজ্ঞের সূচনা সেখান থেকেই। আর তাতে বড় ভূমিকা রেনুকার। ১০ রানে নিয়েছেন ৩ উইকেট। আগের ম্যাচে দুর্দান্ত ফিফটি পাওয়া মুর্শিদাকে বাধ্য করেছেন শেফালি ভার্মার হাতে ক্যাচ দিতে। মাঝে ইশমা তানজিম আউট হয়েছেন শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ দিয়ে। রেনুকা ১০ রানে পেলেন ৩ উইকেট। বাংলাদেশ ২১ রানে হারায় টপঅর্ডারের সবাইকে।

এরপর বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ধীরগতির সংগ্রামী ইনিংসটাই পুরো ইনিংসের প্রতিচ্ছবি। রুমানা ১১ বলে করেছেন ১ রান। রাধা ইয়াদাভের বলে বোল্ড তিনি। পরের ওভারেই নেই রাবেয়া। ৭ বলে ১ রান করে পুজা বস্ত্রকরের বলে শেফালির দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। ৩৩ রানেই বাংলাদেশের ৫ম উইকেটের পতন।

রিতু মনির ব্যাট থেকে এলো ৫ রান। উইকেটের পেছনে রিচা ঘোষের দ্রুতগতির স্ট্যাম্পিং তাকে ফেরায় সাজঘরে। ৮ নাম্বারে নামা স্বর্ণাই এরপর বাংলাদেশের ইনিংসে কিছুটা গতি এনেছেন। রাধা আজ পেয়েছেন ৩ উইকেট। তাকেই পরপর দুই বলে চার হাঁকিয়েছিলেন। পুজা বস্ত্রকরের ওভারেও এক চার ছিল তার।

আরও পড়ুনঃ   ‘ছোট মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

কিন্তু টুকরো টুকরো এসব মুহূর্ত বাংলাদেশকে বড় কোন সংগ্রহ এনে দিতে পারেনি। রেনুকার পর রাধা পেয়েছিলেন ৩ উইকেট। তাতেই টাইগ্রেসদের সংগ্রহ যায় ৮০ রান পর্যন্ত। শেষ ওভারেই রাধা পেয়েছিলেন দুই উইকেট। সঙ্গে ছিল মেইডেন ওভার।

শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানা ভারতকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন বহুবার। এশিয়া কাপের সেমিফাইনালেও বজায় থাকল সেই ধারা। জ্যোতি বোলিংয়ে এনেছিলেন চার বোলারকে। কেউই এনে দিতে পারেননি ব্রেকথ্রু। দুই ওপেনার সুযোগই দিলেন না টাইগ্রেস বোলারদের।

৬৫ রানে অবশ্য শেফালি ভার্মা বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছিলেন। তবে মুঠোয় থাকা ক্যাচ ফেলে দেন নাহিদা আক্তার। ম্যাচ বেরিয়ে গিয়েছিল অনেক আগেই। ব্যবধান কমানোর সুযোগটাও তখন হাতছাড়া করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১ ওভারেই ১০ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে ভারত। স্মৃতি মান্ধানা পেয়েছেন ফিফটি। শেফালি ভার্মার ব্যাট থেকে আসে ২৭ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST