২২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় কালবেলার সাংবাদিকের বিচার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহারাত আক্তার।

‎সাজ্জাদ হোসেন মুন্সী, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গায় কালবেলার উপজেলা প্রতিনিধি সাইফুল্লাহ শামীম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার গাজীর বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে, শামীমের বিচার দাবী জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহারাত আক্তার।
‎
‎এ সময় তিনি বলেন, দুই বছর পুর্বে ঘর মালিক জহির উদ্দিন মুন্সীর (রামিম) একটি গোডাউন ভাড়া নেন সাইফুল্লাহ শামীম। তিনি, দুই তিন মাস ভাড়া ঠিকমত পরিশোধ করলেও পরবর্তীতে ভাড়া নিয়ে গড়িমসি শুরু করেন। সাত আট মাসের ভাড়া বাকী হয়। ভাড়া চাইলে দুই এক মাসের ভাড়া দেয় বাকী টাকা রয়ে যায়। কয়েক মাস পূর্বে, আমার ভাই রামিম মুন্সী তাকে গোডাউন ছেড়ে দেওয়ার নোটিশ করেন। তিনি আমার চাচা, চাচাতো ভাই ও ভাতিজার সঙ্গে কথা বলে কয়েকবার সময় নিয়েও ভাড়া পরিশোধ করেন না।
‎
‎লিখিত বক্তব্যে তিনি আরো বলেন- সম্প্রতি, আমার ভাই তার কাছে ভাড়ার টাকা চাইলে তিনি আমার ভাইকে হুমকি দিয়ে বলে- হ্যাডম দেখাস? আমি সাংবাদিক, ভাড়া কিসের? ভাড়া দিবো না, পারলে নিস। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে, শামীম পড়ে গিয়ে টাইলসের সাথে আঘাত লেগে আহত হন। এ ঘটনাকে তিনি ভিন্ন দিকে প্রবাহিত করতে আমার ভাইকে সন্ত্রাসী, চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন ও থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। এই সংবাদ সম্মেলন থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সাইফুল্লাহ শামীমের বিচার দাবী করছি। আমাদের বাবা নেই, এই ভাড়ার টাকায় আমাদের লেখাপড়া ও অন্যান্য খরচ চলে।
‎
‎এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শফিকুল ইসলাম, মুন্সী গোলাম আজম, আকাশ মুন্সী প্রমুখ।

আরও পড়ুনঃ   থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST