৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

অনলাইন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপালি পর্দায় ঝলমলে এক মুখ। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গান—সবখানেই তিনি নিজের জাদুতে দর্শক মাতিয়েছেন।

তার মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে আলোচনা হয় সবখানেই। সম্প্রতি এই অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন সমস্যার কথা—ব্রণ। এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া অকপটে জানান, অন্যান্য সাধারণ মানুষের মতোই তারও মাঝেমধ্যে ব্রণ ওঠে।

আরও পড়ুনঃ   অভিনেত্রীর চিৎকার, ‘লোকটা আমাকে খারাপ কিছু দেখাচ্ছে’

এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি এক দারুণ কৌশল অবলম্বন করেন, যা শুনে অনেকেই অবাক। অভিনেত্রী জানান, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে।

তামান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তবে তামান্না বলেন, ‘যে কোনো সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে।’

আরও পড়ুনঃ   খোলামেলা ফটোশুট, আলোচনায় সোহিনী

এই কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটা তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে তিনি অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন।

তবে সবার জন্য তামান্নার পরামর্শ, উঠতি বয়সের ছেলে-মেয়েদের ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল সমান কার্যকরী নাও হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST