২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বেরোবিতে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ

অনলাইন ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের হাতে এসেছে একই বিভাগের সাবেক এক শিক্ষার্থীর অভিযোগপত্র। তাতে শিক্ষক জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং করে ফলাফল খারাপ করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ   শিক্ষকের মৃত্যুর পর বিদ্যালয় ছেড়ে দেয় দেড়শ শিক্ষার্থী

ভুক্তভোগী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমি উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে ইমেইলে ও হোয়াটসআ্যপের মাধ্যমে আমার লিখিত অভিযোগ পাঠিয়েছি। আমার সঙ্গে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চাই।’

এছাড়াও গত ১৪ এপ্রিল থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই বিভাগের শিক্ষার্থীর সঙ্গে পর পর তিনটি অডিও ফাঁস হয়।

আরও পড়ুনঃ   মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড. মো. হারুন অর রশিদ বলেন, ‘অভিযোগ পত্রটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিককে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত একটি প্রতিবেদন দিবেন।’ -ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST