২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

মনির হোসেন, বেনাপোল : সারাদেশে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের বেনাপোলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মিছিলটি বেনাপোলের ঐতিহাসিক বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে পুনরায় বলফিল্ডে ফিরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলসহ অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত

​বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক- মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক- মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক- শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব- সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক- মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব- ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব- ওমর ফারুখ সহ স্থানীয় শীর্ষ নেতারা।

​মিছিল শেষে বলফিল্ডে অনুষ্ঠিত সমাবেশে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ বক্তব্য রাখেন। ​

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যার অভিযোগে সাবেক স্বরাষ্টমন্ত্রী ও সাবেক এমপি ওদুদ সহ ১৮ জনের নামে মামলা

বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

এদের যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে। গণতন্ত্র ও শান্তির স্বার্থে রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।”

​সমাবেশে অন্যান্য বক্তারাও আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST