১৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে ভারতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন আসরে ২০ দল নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার শুরুটা ৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে গ্রুপিং ও প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়। পরে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

প্রতিটি গ্রুপ পর্ব থেকে দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। তবে মূল লড়াইয়ের আগে বেঙ্গালুরুতে নামিবিয়া এবং আফগানিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

যে কারণে ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’

আরও পড়ুনঃ   রাজশাহীর এক গ্রামে ঈদুল ফিতর উদযাপন

এদিকে ক্রিকেট অপারেশন্সের আরেক সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ১ জন ফিজিও সবসময়ই কাজ করবেন। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র‍্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান নাফীস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST