৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাড়ছে দল সংখ্যা, সুবিধা পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল ৮ দল। পরের আসরে এই সংখ্যা আরো বাড়ছে। আগামী আসর থেকে আরো ২টি দল বাড়িয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর মাঠে গড়াবে ২০২৯ সালে। সেবার মূল পর্বে খেলবে মোট ১০ দল। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

আরও পড়ুনঃ   সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে

সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে।

আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতেয় অনুষ্ঠিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার।

আরও পড়ুনঃ   দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’

অবশ্য, সর্বশেষ আসরের আগেই নারী বিশ্বকাপের প্রাইজমানিও বৃদ্ধি করেছে আইসিসি। এই আসরে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগের আসরের চেয়ে প্রায় ৩০০ শতাংশ বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST