১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া’

অনলাইন ডেস্ক : এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়াও। গ্রুপ পর্বে জুনিয়র টাইগ্রেসদের বড় বাধা হতে পারে অজি মেয়েরা। তবে অস্ট্রেলিয়াকে বড় দল হিসেবে না দেখে, নিজেদের শক্তিমত্তায় নজর দিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে সুমাইয়াদের সঙ্গী অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে, এই আসর নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন সুমাইয়া।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

তিনি বলেন, ‘আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে… আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৮ জানুয়ারি মালেয়েশিয়ায়। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার। কারণ এই আসরের আগে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। সুমাইয়াদের গন্তব্য এখন শ্রীলঙ্কা। সেখানে লঙ্কানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে তারা সরাসরি চলে যাবেন বিশ্বকাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST