১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে খেলতে একটি শর্ত পূরণ করতে হবে নেইমারকে

অনলাইন ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। এতে ২০২৬ বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে এরই মাঝে আশার কথা শোনালেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফিটনেস ঠিক থাকলেই নেইমার বিশ্বকাপে খেলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘আমরা নেইমারের খেলা দেখবো না। কারণ, সে কত বড় প্রতিভাবান ফুটবলার, সে সম্পর্ক আমরা সবাই জানি। সবাই চায় নেইমার শারীরিকভাবে ভালো অবস্থায় জাতীয় দলে খেলুক। আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, “তোমার কাছে সময় আছে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং বিশ্বকাপে দলকে সেরাটা দিয়ে সাহায্য করার।”’

আরও পড়ুনঃ   বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা

মাঠে সেরাটা দিতে একজন ফুটবলারের জন্য ফিট থাকার বিকল্প নেই জানিয়ে সেলেসাও কোচ আরও বলেন, ‘আধুনিক ফুটবলে একজন ফুটবলারকে তার প্রতিভা কাজে লাগাতে হলে তাকে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। যদি সে তার সেরা শারীরিক অবস্থায় থাকে, তাহলে জাতীয় দলে খেলতে তার কোনো সমস্যা হবে না।’

আরও পড়ুনঃ   সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। আনচেলত্তি কোচ হয়ে আসার পর দুবার দল ঘোষণা করলেও একবারও জায়গা হয়নি তার। সবশেষ নেইমারকে ছাড়া চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে ব্রাজিল। আনচেলত্তি জানান, ইনজুরির কারণেই নেইমারকে দলে নেননি তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST