১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ১২ মার্চ রাত্রী ০২.৩০ ঘটিকায় নগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ হাবিবুল হাসান হাসিব (২৫), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-বজরাপুর, থানা-পবা, রাজশাহীকে গ্রেফতার করে এবং মোবাইল ০১ টি, সীম ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামী হাসিবুল ইসলাম হাসিব ভিকটিম মোসাঃ রোমানা সুলতানা (২৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সখ্যতা গড়ে তোলে। এক পর্যায়ে ভিকটিম ও আসামীর মধ্যে মোবাইল নম্বরে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

আরও পড়ুনঃ   একশো বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ১০/০৩/২০২২ তারিখ আসামী হাসিব পদ্মা নদীর ধারে বোড়ানোর কথা বলে ভিকটিমকে বোয়ালিয়া থানাধীন কাজুরী একটি বাসায় নিয়ে এজাহারনামীয় ২নং ও ৩নং আসামীর সহায়তায় জোরপূর্বক বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ১১/০৭/২০২২ তারিখে পুনরায় বিয়ের আশ্বাসে আবারও একই জায়গায় একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামীকে বিয়ের কথা বললে সে কৌশলে বাড়ী হতে পালিয়ে যায় এবং মোবাইল ফোন অফ করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এপ্রেক্ষিতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় ধর্ষক হাসিব ও ধর্ষণে সহায়তাকারী অপর ০২ জনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ১২/০৩/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুলতানাবাদ বেদারপাড়া নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: থানায় মামলা

উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST