২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিজিবিতে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

স্টাফ রিপোর্টার: বিদ্রোহের দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা রাজশাহীতে মানববন্ধন করেছেন। বুধবার (২৭ নভেম্বর)বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ২০০৯ সালে পিলখানায় প্রকৃতপক্ষে কোন বিডিআর সদস্য বিদ্রোহ করেননি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ ঘটিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় এবং এর দায় চাপানো হয় নিরপরাধ বিডিআর সদস্যদের ওপর।

আরও পড়ুনঃ   ভাগনে-ভাগনিকে হত্যার দায়ে মামার মৃত্যুদণ্ড

মানববন্ধন থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌবাহিনী বিমান ও বিজিবি প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বক্তারা বলেন, তাদের ওপর জোর পূর্বক মিথ্যাভাবে দায় চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা চাকরিচ্যুত হয়েছেন। জেল খেটেছেন। কিন্তু দীর্ঘ ১৫ বছরে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হননি। তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাই তাদের এখনকার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) পুনর্বহালের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ   থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম; হারুন-অর-রশিদ, সহ-সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আবদুল মতিন, গোলাম মোস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আবদুল খালেক, চাকরিচ্যুত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

২

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৩

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৪

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৫

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৬

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৭

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৮

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৯

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

১০

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১১

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১২

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১৪

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৬

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৭

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৮

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

২০

Design & Developed by: BD IT HOST