১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান

অনলাইন ডেস্ক : দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান।

বিবৃতিতে বলা হয়, ‘আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে, এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য। শরতে বাংলাদেশের চারদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন।’

তারেক রহমান বলেন, ‘দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য- সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

আরও পড়ুনঃ   জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন : তারেক রহমান

বিএনপি নেতা বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি, উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী- অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।’

‘‘পবিত্র হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে— ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়’— এ ধরণের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী (সা.) তার উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলছেন— কেয়ামতের দিন আমিই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বো।”’

আরও পড়ুনঃ   ‘সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্রশিবির’

এতে আরও বলা হয়, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটিই স্বাভাবিক রীতি। উৎপীড়ণ ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত।’

তারেক রহমান বলেন, ‘শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোরকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনও অপচেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

২

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

৫

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

৬

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৯

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

১১

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

১৩

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

১৪

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১৫

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

১৬

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৭

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

১৮

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১৯

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

২০

Design & Developed by: BD IT HOST