২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাবা হারালেন কণ্ঠশিল্পী মনির খান

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

মনির খানের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ বিকেল সাড়ে ৪টায় বাবা চলে গেছেন। আগামীকাল বিকেলে শৈলকুপায় তার নামাজে জানাজা ও সেখানেই তাকে দাফন করা হবে।’

আরও পড়ুনঃ   হুইলচেয়ারে বসে মুখ ঢেকে বিমানবন্দরে রাশমিকা

গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।

আরও পড়ুনঃ   অভিনেত্রীর ‘অশ্লীল’ স্ক্রিনশট ফাঁসের পর মুখ খুললেন জিতু

১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মনির খান। এরপর ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে এই শিল্পীর।

তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST