২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহীদ সেকেন্দার উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিকেলে ভবানীগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন ভবানীগঞ্জ পৌরসবার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক। অন্যদিকে ভোটাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি শাহাদত হোসেন।

আরও পড়ুনঃ   একটি দলের কারণে মৌলিক সংস্কার আটকে যাচ্ছে: আখতার

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত খালেক। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এ সময় অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোহাম্মদ সামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টু, তাহেরপুর পৌর যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. সামসাদ জাহান মিতালী, উপজেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীন। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী করার জন্য দেশ স্বাধীন হয়নি: নুরুজ্জামান লিটন

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

১০

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

১৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

১৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST