৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাউবি’র রাজশাহী আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক কেন্দ্রের সকলের সাথে পরিচালক-এর মতবিনিময়

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসএস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু তালেব ০৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী এবং উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের অফিস প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুজ্জামান। এরপর মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আবু তালেব-কে আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় প্রদান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। সেই সাথে প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসাবে কাঠের উপর খোদাই করা চাবির রিং প্রস্তুত করে বাউবি’র কর্মকর্তা-কর্মচারী, সমন্বয়কারী, টিউটর ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণের নিকট বিতরণের জন্য পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানের হাতে ৫০টি করে চাবির রিং তুলে দেন। উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীদের হাতে বাউবি পরিক্রমা তুলে দেন। এরপর মতবিনিময় সভার সম্মানিত সভাপতি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক) স্বাগত বক্তব্যে আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন বিষয়াদি নিয়ে সংক্ষেপে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় করিয়ে দেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফা অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি তাঁর সংশ্লিষ্ট প্রোগ্রামের বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন।

আরও পড়ুনঃ   পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই: তারেক রহমান

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আয়নুল হক (পাবনা), যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া (চাঁপাইনবাবগঞ্জ), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ) ও উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার (নাটোর) পর্যায়ক্রমে তাঁদের চলমান কার্যক্রম ও বিভিন্ন দাপ্তরিক বিষয়াদি নিয়ে আলোচনা-পর্যালোচনামূলক বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   উত্তরাঞ্চলে মানি লন্ডারিং প্রতিরোধে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ

সর্বোপরি উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসএস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু তালেব তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বাউবি’র মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা আনয়ন, প্রমোশনাল কার্যক্রম তদারকিকরণ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কাজের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, আঞ্চলিক কেন্দ্রসমূহের বর্তমান অবস্থা, ভৌত অবকাঠামো, পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণসহ নানাবিধ বিষয় নিয়ে আলোকপাত করেন।

মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে একটি “বাতাবি লেবু” ফলজ গাছ রোপন করেন এবং অনুষ্ঠানের সভাপতি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST