৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা যা লিখল

অনলাইন ডেস্ক : বিগত কয়েকবছর ধরেই ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক পর্যায় দিয়ে শুরু, তবে জাতীয় দলও এখন এনে দিচ্ছে সাফল্য। প্রথমবারের মতো নারী দল জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে, যেখানে ভালো করলে মিলবে বিশ্বকাপে খেলার টিকিটও। র‍্যাংকিংয়েও এসেছে বিশাল উন্নতি। আর তাই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ পোস্ট করেছে ফিফা।

আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে বিশ্বব্যাপী পাবলিক করা পোস্টে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ফিফা। যার ক্যাপশনে লেখা ছিল, ১০০-এর কাছাকাছি। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার পর ফিফা/কোকা-কোলা নারী র‍্যাংকিংয়ে উপরের দিকে উঠেছে। সামনে রয়েছে ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা।

এরপর ছয়টি ফটোকার্ড শেয়ার করেছে ফিফা। যার প্রথমটিতে বাংলাদেশের র‍্যাংকিংয়ের গ্রাফ দেখিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে লিখেছে, বাংলাদেশ ফিফা নারী র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি অর্জনকারী দল।

আরও পড়ুনঃ   বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই

দ্বিতীয় ফটোকার্ডে ফিফা লিখেছে, ২০২৩ সালের আগস্টে ফিফা নারী বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম। কিন্তু ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর তারা উঠে এসেছে বিশ্বের ১০৪ নম্বরে।

তৃতীয় ফটোকার্ডে বাংলাদেশের অগ্রযাত্রার উদাহরণ দিয়ে ফিফা লিখেছে, এতদিন এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ কখনো কোনো ম্যাচ জিততে পারেনি। কিন্তু ২০২৫ সালের বাছাইপর্বে তারা একটিও ম্যাচ না হেরে অপরাজিত থেকে ইতিহাস গড়েছে। আগামী বছর মূল টুর্নামেন্টে শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলে প্রথমবারের মতো বাংলাদেশের সামনে ফিফা নারী বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের ভালো করার পেছনের কারণও জানিয়েছে ফিফা। চতুর্থ কার্ডে সংস্থাটি সেটি জানিয়ে লিখেছে, এই দ্রুত অগ্রগতির পেছনে রয়েছে বাংলাদেশের প্রথম নারী ফুটবল কৌশলগত পরিকল্পনা “এম্পাওয়ার হার: ২০২৪-২০২৭” এবং ফিফার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে পাওয়া ধারাবাহিক সহায়তা।

আরও পড়ুনঃ   দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

সাফে বাংলাদেশের শিরোপাজয়ের বিষয়টিও তুলে ধরেছে ফিফা। সেটি উল্লেখ করে সংস্থাটি লিখেছে, পরপর দুইবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে দলটির আত্মবিশ্বাস ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হয়েছে। এই টুর্নামেন্ট ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়নে উপকৃত হয়েছে।

সবশেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মন্তব্য তুলে ধরেছে ফিফা। তিনি বলেছেন, ফিফা নারী ফুটবলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে বাংলাদেশে এ নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। যার ফলস্বরূপ নারী ফুটবলের প্রতি দর্শক ও ভক্তসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফিফার এমন পোস্ট বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় আরো উৎসাহ যোগাবে, এমন আশা করতেই পারেন ফুটবলভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST