৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে পিনপতন নীরবতা। চোখে মুখে আগ্রহ আর মনে কৌতূহল। কার নাম যে প্রথমে ঘোষণা হয়! মাইকে মেহেজাবীন তাবাসসুমের নাম ঘোষণা হলে মুখে মিটমিটে হাসি দেখা গেল। সে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনে উপহার স্বরূপ একটা বই পেয়ে আনন্দটা আরও বেড়ে গেল এই ক্ষুদে শিক্ষার্থীর।

এমনি আনন্দ আয়োজন হয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়া হয়।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই আয়োজনের অংশ হয়েছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

শিক্ষার্থীদের বই উপহার দেওয়া একটি ভালো উদ্যােগ বলে মনে করেন বিনত সরেন। তিনি বলেন, এই উপহার স্বরূপ দেওয়া অভিধান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। এটা পাঠ করলে তাঁদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। এইরকম উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহী হবে।

আর বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বললেন, বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়েছে। পাঁচ শ্রেণিতে ১৫জন শিক্ষার্থীর হাতে এ উপহার দেওয়া হয়। তিনি আরও বললেন, এই উপহার শিক্ষার্থীদের উৎসাহিত করবে। অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত হবে। বই পাঠের মাধ্যমে তাঁরা ভালো মানুষ হবে। আগামীতে এই উপহারের সংখ্যা বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

পঞ্চম শ্রেণিতে প্রথম হওয়া মনিরা খাতুন বই উপহার পেয়ে যারপরনাই খুশি। অভিধান থেকে প্রতিদিন একটি করে নতুন শব্দ শিখবে বলে জানালো।
মেয়ের মেহেজাবীন তাবাসসুমের ভালো ফলাফলে খুশি অভিভাবক সিরাজুল ইসলাম। বই উপহার দেওয়ার উদ্যােগকে স্বাগত জানিয়ে বললেন, ‘আমি মনে শিশুদেরকে বই উপহার হিসেবে দেওয়া একটি চমৎকার উদ্যোগ প্রতিষ্ঠানের। এর মাধ্যমে তাদের মনন বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।’

নিয়ামতপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম বললেন, পড়ার কোনো বিকল্প নাই। এই পড়ার একটা ভালো মাধ্যম হলো বই। বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমেই একটি দেশ, একটি জাতি সামনের দিকে এগিয়ে যায়। তাই পুরস্কার-উপহার হিসেবে বই দেওয়া অবশ্যই ভালো উদ্যােগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST