মোহাম্মদ শামীম হোসেন, ফেনী : ফেনী শহরের সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন দলটির ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
রোববার (২৭ সেপ্টেম্বর) ফেনী শহরের দোয়েল চত্বর থেকে গুরুত্বপূর্ণ এসএসকে রোড এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন তিনি নিজেই।এ সময় মুফতি আবদুল হান্নান পথচারী ও সাধারণ মানুষের হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বানসংবলিত লিফলেট তুলে দেন। একই সঙ্গে তিনি দলটির আদর্শ, কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
জামায়াতের স্থানীয় নেতারা জানান, সাধারণ মানুষের কাছে দলের বক্তব্য ও কর্মসূচি তুলে ধরার পাশাপাশি সংগঠনের সঙ্গে নতুন মানুষকে সম্পৃক্ত করতেই এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ফেনী শহরের ১ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবদুল হান্নান। ওই কর্মসূচিতে তিনি আল্লাহর দাসত্ব ও রাসুল (সা.)-এর আনুগত্যের পাশাপাশি জুলুম ও দুর্নীতির অবসানে সংঘবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছিলেন।
ফেনী শহরে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর বিভিন্ন গণসংযোগ, মিছিল ও জনসম্পৃক্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST