২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে সালাহর যে রেকর্ড আগে করেননি কেউই

অনলাইন ডেস্ক : ২০২৪-২৫মৌসুমে লিভারপুলের হয়ে শেষ গোলটা করলেন মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে তার করা ওই গোলের সুবাদে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ ড্রয়ে নিজেদের এবারের মৌসুম শেষ করেছে অলরেডরা। শিরোপা উৎসবের সঙ্গে এদিন প্রিমিয়ার লিগে এমন দুই রেকর্ড করেছেন সালাহ, যা তার আগে করে দেখাননি কেউই।

এবারের লিগে ৩৮ ম্যাচে সালাহ গোল করেছেন ২৯টি। অ্যাসিস্ট ছিল ১৮টি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এই মৌসুমে ১০ এর বেশি গোল এবং অ্যাসিস্ট আছে কেবল দুজনের। তাদেরই একজন সালাহ। নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড।

আরও পড়ুনঃ   ব্যাটিংয়ে ব্রায়ান লারার যে কীর্তি ছাড়িয়ে গেলেন সাউদি

সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের পুরস্কারের পাশাপাশি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। এরইমাধ্যমে ইংলিশ লিগের ইতিহাসে একই সিজনে গোল, অ্যাসিস্ট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার হলেন এই মিশরীয় তারকা।

সালাহর এমন একক কীর্তি অবশ্য এখানেই থেমে নেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক সিজনে গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন মোহাম্মদ সালাহ। এই কীর্তিও নেই আর কারোরই। ২০২৪-২৫ মৌসুমের আগে ২০২১-২২ মৌসুমেও এই দুই পুরস্কার ছিল সালাহর দখলে।

গোল্ডেন বুট পেয়ে রেকর্ড আরও একটা করেছেন সালাহ। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে চার মৌসুমে গোল্ডেন বুট পেয়েছেন তিনি। সালাহ ছাড়া এই কীর্তি আছে কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির। চলতি মৌসুমের আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ।

আরও পড়ুনঃ   বিভিন্ন কর্মসূচিতে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সেরার মঞ্চে বাকিসব পুরস্কার নিশ্চিত হলেও গতকাল সালাহ নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগের আরও একটা রেকর্ড। এক মৌসুমে লিগে সবচেয়ে বেশি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) এর টালিতে সালাহ নিজেকে বসিয়েছেন সবার ওপরে।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের মধ্য দিয়ে এই মৌসুমে ৪৭ গোলে অবদান রেখেছেন সালাহ। এই তালিকায় তার সঙ্গে আছেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরার। কোল এই কীর্তি গড়েন ১৯৯৩-৯৪ মৌসুমে। আর শিয়েরারের ৪৭ গোল-অ্যাসিস্ট এসেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST