২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রয়োজনে জাভেদ আখতারকে বিয়ে করতে রাজি বিদ্যা বালান!

অনলাইন ডেস্ক : বর্ষীয়ান ও বিখ্যাত গল্পকার-গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করতে ইচ্ছুক অভিনেত্রী বিদ্যা বালন! এ কথা আর কেউ নয়, জানালেন স্বয়ং বিদ্যা নিজেই।

না, চমকে উঠবেন না। মজা করেই এমনটা জানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’ ছবি খ্যাত জনপ্রিয় এই বলি অভিনেত্রী। তবে বিদ্যার এই মন্তব্যের পিছনে লুকিয়ে থাকা যুক্তি শুনলে হাসি ফুটে উঠবে আপনার মুখেও।

আরও পড়ুনঃ   বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা

জাভেদ আখতারের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির ভীষণ ভক্ত বিদ্যা বালন। তার সবচেয়ে পছন্দের অভিনেত্রী শাবানা। সেই কারণেই ঠাট্টা করে ‘শেরনী’ নায়িকার মন্তব্য, ‘যদি শাবানা আজমি হওয়ার জন্য আমাকে জাভেদ আখতারকে বিয়ে করতে হয়, তাতেও আমি রাজি।’

বিদ্যা আরও জানিয়েছেন, শাবানা আজমির অভিনয় তাকে অভিনেত্রী হিসেবে অনুপ্রেরণা জোগায়। কিশোরী বয়সে প্রথমবার শাবানার অভিনয় দেখেছিলেন তিনি। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন ‘কাহানি’ অভিনেত্রী।

আরও পড়ুনঃ   দেবের বিতর্কিত মন্তব্য, শুভশ্রী বললেন ‘সে ভুল বলেছে’

বিদ্যা বললেন, ‘আর্থ’ ছবিতে তার অভিনয় আমার এতটাই ভালো লেগেছিল যে, এক ছেলে বন্ধুকে জানিয়েছিলাম আমার জন্ম তারিখ ১৮ সেপ্টেম্বর। কারণ শাবানা আজমির জন্মদিন ১৮ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ানের পাশাপাশি দেখা যাবে বিদ্যা বালানকে। এর আগে ভুলভুলাইয়াতে বিদ্যার ‘মঞ্জুলিকা’ চরিত্রটি মন ছুঁয়ে নিয়েছিল দর্শকের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST