২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন যাবেন নেতানিয়াহু এবং ফিরে আসবেন বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যেই।

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। তারপর দেশটির সাংবিধানিক বিধি অনুসারে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ইউক্রেনে রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে : পুতিন

নির্বাচনে জয়ের পর থেকে এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে অন্য দেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সাক্ষাৎ ঘটেনি। নেতানিয়াহু ওয়াশিংটনে গেলে তা হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম কোনো বিদেশি সরকারপ্রধানের সাক্ষাৎ।

প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে বড় ও বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র। ১৯৪৮ সালে ইসরায়েলের জন্মলগ্ন থেকেই বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে আর্থিক, সামরিক, কূটনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা ও সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বিশ্বের সব দেশে অর্থ সহায়তা প্রদান স্থগিত করেছেন ট্রাম্প, কিন্তু ইসরায়েল ও মিসরকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ   হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

প্রেসিডেন্ট ট্রাম্পকে এজন্য ধন্যবাদও জ্ঞাপন করেছেন নেতানিয়াহু। গত ২৬ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, “আমাদের উভয়েরই কমন শত্রুদের সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিতের জন্য আপনি ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST