স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সোমবার (৯ নভেম্বর) প্রাপ্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলার বালিয়াঘাটি, গন্ডগোহালী নিমতলা ও পুঠিয়া মাছবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে মাদকমুক্ত সমাজ গঠনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST