২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।- ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : পদ্মা ব্যারেজ নির্মাণ হলে বদলে যেতে পারে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানিসম্পদের চিত্র। বাড়তে পারে পদ্মার পানির প্রবাহ ও নাব্যতা। সেচের পানির সংকট কমার পাশাপাশি পুনরুজ্জীবিত হতে পারে শুকিয়ে যাওয়া শাখা নদীগুলো। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোরও সুযোগ তৈরি হবে। এমন সম্ভাবনার কথা তুলে ধরে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ, প্রকৌশলী ও পরিবেশকর্মীরা।

শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল-দূষণমুক্তকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সেমিনারে বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ কেবল একটি অবকাঠামো নির্মাণের প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ এবং পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। প্রকল্পটি বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ এলাকাগুলোতে সেচের পানির সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ হারানো নদীগুলোকে বাঁচানোর পথ তৈরি হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে পদ্মা ব্যারেজ নির্মাণকে অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা হয়েছিল। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষিতে সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা মোকাবিলায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ   এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রবন্ধে আরও বলা হয়, পদ্মা ব্যারেজ নির্মিত হলে নদীর মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বাড়বে। সেই পানি ব্যবহার করে রাজশাহীর গোদাগাড়ীতে উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের ইনটেক স্ট্রাকচার ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপন করা সম্ভব। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ খরাপ্রবণ এলাকায় সেচের পানি সরবরাহ করা যাবে। এ জন্য মূল খাল, শাখা খাল ও উপখাল মিলিয়ে সমন্বিত সেচ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব তুলে ধরা হয়।

পদ্মায় পানিপ্রবাহ কমে যাওয়ার প্রভাব তুলে ধরে প্রবন্ধে বলা হয়, ঐতিহাসিক গড়ের তুলনায় নদীটির পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমেছে। এতে দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুকরণের ঝুঁকিতে রয়েছে। ফারাক্কার প্রভাবে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলোর পানিপ্রবাহও কমছে। এ পরিস্থিতি মোকাবিলায় পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি নদীভিত্তিক সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমীক্ষার বরাত দিয়ে মূল প্রবন্ধে বলা হয়, প্রকল্পটি চালু হলে জাতীয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শূন্য দশমিক ৪৫ শতাংশ অবদান রাখার পাশাপাশি বছরে প্রায় আট হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন বাড়বে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে।

সেমিনার থেকে প্রকল্প বাস্তবায়নে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা, প্রথম পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সম্ভাব্যতা সমীক্ষায় সুপারিশ করা কাজগুলো নির্ধারিত সময়ে শেষ করা। ব্যারেজ নির্মাণের পর উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কৃষকদল নেতা হত্যার ৬ বছর পর মামলা, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

এ ছাড়া বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা এবং পানিসংকটপূর্ণ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

বাপার রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।

এ ছাড়া বক্তব্য দেন বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, আইনজীবী হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকার। মূল প্রবন্ধের ওপর অন্তত ২০ জন আলোচক মতামত তুলে ধরেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST