১৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গত রোববার (১৫ মার্চ) রাত ১০টার দিকে এই ঝড় বয়ে যায় । আকস্মিক এই ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা উপজেলা। অনেক এলাকায় ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় লোকজনের দৈনন্দিন কর্মকান্ড ব্যাহত হয়েছে। বিশেষ করে পানি নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে।

এছাড়া ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। তীব্র দমকা হাওয়ায় অসংখ্য কাঁচা ও আধা পাকা ঘরের টিনের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে বড় বড় গাছ। ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় আমবাগান ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, আলুর সামান্য ক্ষতি হলেও
আম ও গমসহ অন্যান্য ফসলের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ   ৩০ বছর পর টাইটানিক নায়িকা জানালেন, মেয়েদের প্রতিও টান ছিল তার!

ভাবিচা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করমতুল্যা বলেন, ‘সোমবার সারাদিন ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সরবরাহ ছিল না। তাই অনলাইনের কোনো কাজ করা সম্ভব হয়নি। অনেকে সেবা নিতে এসে ঘুরে গেছেন।’

কয়াশ গ্রামের গৃহবধূ চানভানু বলেন, ‘রোববার ঝড় আসার কিছু আগে কারেন্ট চল্যা গেল। সোমবার সারাদিন সেই কারেন্ট আর আসেনি। মর্টার চালাতে না পেরে পানি নিয়ে খুব ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্য বাড়ি থেকে পানি আনতে হয়েছে।’

ভাবিচা গ্রামের দিলীপ অধিকারী বলেন, ‘রোববার রাতের ঝড়ে আমার দোতলা ঘরের টিনের চাল উড়ে গেছে। কয়েকটা টিন খুঁজে পায়নি।’

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহম্মদ মেশবাহুল হক সোমবার রাতে জানান, ‘রোববারের আকস্মিক ঝড়ে মেইন লাইনসহ উপজেলার বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে গেছে, পোল ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিছু এলাকায় সংযোগ চালু করা হয়েছে। বিদ্যুৎ অফিসের লোকজন কাজ করছে। পর্য়ায়ক্রমে বাদবাকি লাইন চালু করা হবে।’

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রোববার রাতের আকস্মিক ঝড়-বৃষ্টিতে আলুর কিছুটা ক্ষতি হয়েছে। আলুগুলোকে রোদে শুকানোর জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে আম গুটি পর্যায়ে চলে এসেছে, গমও পরিপক্ব হয়ে গেছে। এই ঝড়ে আম ও গমের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, রোববার রাতের ঝড়ে উপজেলার অনেকের বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবিসহ তাঁর (ইউএনও) বরাবর আবেদন করতে বলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST