১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করার পর স্থানীয় কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্থানীয় উপজেলান প্রশাসনের তদারকিতে এই সার বিক্রি শুরু করা হয়। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানেরর পৃথক চারটি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন ।

এ অভিযান পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নিয়ামতপুর থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে। জব্দকৃত সারগুলোর মধ্যে ডিএপি, মিউরেট অব পটাশ, ইউরিয়া সার রয়েছে।

আরও পড়ুনঃ   রাশিয়ার হামলায় ২ দিন ধরে বিদ্যুৎবিহীন কিয়েভের ১৩৩০টি অ্যাপার্টমেন্ট

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি বাজারের মেসার্স সীমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্স এর মালিক বুলবুল আহমেদের গুদাম থেকে ১হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্স এর মালিক শহিদুল ইসলামের দুইটি গুদাম থেকে ২হাজার ৫০০ বস্তা সার জব্দ করে গুদাম সিলগালা করা হয়।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে তিনটি পয়েন্টে চারটি গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সার আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০০০ বস্তা সার কৃষকদের মাঝে সরকারি মূল্যো বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে । আশা করছি প্রশাসনসহ সকলের সহযোগিতার সব সার সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সারগুলো বাজারে অস্থিরতা তৈরি লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলেই সেগুলো জব্দ দেখানো হয়। আজ সেগুলো কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রয় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST