১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৬ দিন পর জঙ্গলে মিলল যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক : রংপুরের বদরগঞ্জে নিখোঁজের ছয় দিন পর জিকরুল হক (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুল বাড়ি পলিপাড়া গ্রামের পাশে বটতলী ও কদমতলী নামক স্থানে আলালের ইটভাটার পশ্চিমের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত জিকরুল হক দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের মৃত মজমুল হকের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক।

আরও পড়ুনঃ   রাবিতে অধিভুক্ত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে বাড়ি থেকে বের হয়ে গেলেও বাড়ি ফেরেননি জিকরুল। পরিবারের লোকজন ভেবেছিল রাতে আসবেন, কিন্তু রাতেও আসেনি। পরে স্বজনরা সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তার কোনো খবর পাওয়া যায়নি। নিখোঁজের ছয় দিন শনিবার পর সকালে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে গিয়ে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে জানালে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   মান্দায় ৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST