২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে সকল সংঙ্কট নিরসন করুণ: সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩.০০ টায় রাজশাহী নগরীর গণক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্রি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে মালোপাড়া গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যেমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পি আর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি. আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যাবস্থার মধ্যদিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা।

আরও পড়ুনঃ   ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

বক্তারা আরো বলেন, আমাদের দেশের অনেক বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছেন যে তারা পি আর পদ্ধতি বোঝেন না। এটা একধরণের অসত্য বচন আসলে তারা বুঝতে চান না। যারা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাই, তারাই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই নির্বাচন সময় আসলেই ধর্মীয় লেবাজ ধরে। তারা জেনে গেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তাই এখন তারা মসজিদে হামলা করে দেশে আজগতা সৃষ্টির পায়তারা করছে।

আরও পড়ুনঃ   নওহাটায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীরা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, মো. শাহাদৎ হোসাইন, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

১

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

২

ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

৩

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

৪

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৬

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৭

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৮

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৯

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

১০

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

১১

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

১২

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১৩

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১৫

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৬

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৭

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৮

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৯

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST