৫ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৭ আসামি। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত কালুর মেয়ে মো: আলম হোসেনের স্ত্রী মোছা: বুলবুলি বেগম (৩৫)- কে গ্রেপ্তার করে। এ সময় বুলবুলির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক সোয়া ৫ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: ইবাদুর রহমানের মেয়ে কমেলা বেগম (৩২)- কে গ্রেপ্তার করে। এ সময় কমেলার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে পবা থানা পুলিশ ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত মুকুলের ছেলে মো: মিরাজ আলী (৩৪)-কে গ্রেপ্তার করে। এ সময় মিরাজের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৮২০ টাকা জব্দ করা হয়।

একই তারিখ পবা থানা পুলিশ রাত আনুমানিক ১১ টার দিকে বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো: শাহিন আলী (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় শাহিনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

তাছাড়াও একই তারিখ ভোর আনুমানিক ৫ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ টুলটুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মো: ইসমাইল হোসেন (৩১) এবং রাজপাড়া থানার নিমতলা ডিংগাডোবা গ্রামের মৃত আ: জব্বারের ছেলে মো: ইসমাইল হোসেন ছোটন (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মোট ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   ২০ টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন

অপরদিকে গত ০৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে মতিহার থানা পুলিশ মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার শ্যামলের মাঠ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো: তরিকুল ইসলাম তরিক (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তরিকুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST