২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, দামকুড়া থানা ও মহানগর ডিবি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী এবং ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ, মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও বিদেশী পিস্তল সদৃশ্য ফায়ার লাইটার জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাঝিগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত আসোব আলীর ছেলে মো: সিদ্দীক (৪৫) এবং মাঝিগ্রাম উত্তরপাড়া গ্রামের মো: নছিম উদ্দীনের ছেলে মো: সোহাগ আহম্মেদ (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ২০পিস ইয়াবা ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ মহাসচিব

এছাড়া গত ২৬ অক্টোবর বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে দামকুড়া থানা এলাকার জোতরাবন গ্রামে জনসাধারণ মাদক সেবনরত অবস্থায় একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: মানিক (৩২) ও মৃত আব্দুল মজিদ শাহের ছেলে মো: নাহিদুল ইসলামকে (৪২) আটক করে। খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ   পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

২৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি উত্তরপাড়া গ্রামের মো: মামুন আলীর ছেলে মো: শামীম আহমেদ ওরফে শামীম (৩৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শামীম’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৭৫০ টাকা ও বিদেশী পিস্তল সদৃশ্য ১টি ফায়ার লাইটার জব্দ করা হয়। উল্লেখ্য শামীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদক, ১টি জুয়া ও ১টি পেনালকোড আইনে মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৩

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৫

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৭

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

৮

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

৯

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১১

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৪

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৫

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST