৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম খানকা নওদাপাড়া বাস টার্মিনাল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শোয়ান নাহিদ (১৯) ও মো: মেহেদী হাসান জয় (১৯)। শোয়ান রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো: জালাল উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান জয় একই এলাকার মো: মাজদার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সোয়া ৫ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আমিনুল ইসলাম ও তাঁর টিম শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম খানকামোড়ে নওদাপাড়া বাস টার্মিনাল হতে ভদ্রাগামী রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশী করছিলো। তল্লাশী করার সময় আসামি শোয়ান মোটরসাইকেল নিয়ে আসতে দেখে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মোটরসাইকেলটি থামার সংকেত দেয়। সংকেত পেয়ে আসামি রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় সে তার সহযোগী মেহেদী হাসান জয় মিলে গত ২২ মার্চ রাজশাহী জেলার দুর্গাপুর থানার কেওড়াতলা থেকে মোটরসাইকেলটি চুরি করে ব্যবহার করছিলো। আসামি শোয়ানের দেওয়া তথ্যমতে আজ সকাল ৯ টায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে অপর আসামি জয়কে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST