৭ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার মো. রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ জুন দুপুর আনুমানিক ২:১০ থেকে ২:৫০ মিনিটের মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   হাদির মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল

পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় উল্লিখিত ৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ এ থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার বাবুর ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১)।

আরও পড়ুনঃ   অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং উসকানিমূলক প্রচার-প্রচারণার উদ্দেশ্যে সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তে শাহমখদুম থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST