২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার প্রত্যয় বিএনপির নেতা পিতা-পুত্রের

হেলাল উদ্দীন, বাগমারা : সবাইকে নিয়ে দুনীর্তি মুক্ত বাগমারা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেনরাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এমএ গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী (শ্যামল)।

সোমবার দুপুরে প্রেসক্লাবে স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশের ন্যায় বাগমারার জনসাধারণ মুক্ত হয়েছে। দীর্ঘ সময়ে অবিচার, নিপীড়ন ও ঘুষ-দুনীর্তি অবসান করকে চাই। আমি ও আমার সন্তান কোন টাকা পয়সার লোভে এমপি নির্বাচন করছি না। দুনীর্তিমুক্ত বাগমারাকে গঠন করবো। আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। বাগমারাবাসীর সেবা করাই আমাদের মুল লক্ষ্য।

১৯৭৮ সাল থেকে পারিবারিক ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আপনারা জানেন আমি বিএনপির মনোনয়নে দুইবার নির্বাচন করেছি। ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নন নিয়ে রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম।

আরও পড়ুনঃ   বাগমারায় বিএনপি নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

একবার নির্বাচিত হলেও পরের বার ২০০৮ সালে দলীয় আভ্যন্তরিন দলীয় কারণে সামান্য ভোটে পরাজিত হয়। তবে ওই সময়ে নির্বাচত অন্য আসনে নির্বাচিত দলীয় প্রার্থীদের চেয়ে বেশী ভোট পেয়েছিলাম। দীর্ঘ ৮ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। সব সময় বাগমারাবাসীর পাশে আছি এবং আগামীতেও থাকবো।

বক্তব্যে তিনি পিতা ও পুত্র দুই জনই মনোনয়ন চাইবেন বলে জানান। একই সময় তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী বলেন, আমি আমার পিতার আদর্শ ধরে এলাকার লোকজনদের সেবা করতে চাই। বিএনপি একটি মধ্যপন্থি দল হওয়ায় এ দলকে আমি হৃদয়ে দালন করি। এটি আমাদের পারিবারিক শিক্ষার ধারাবাহিকতা। মনোনয়নে পিতা-পুত্র দুইজনই চাইবো। এছাড়া দল যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন বলে তিনি মত ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   সংসদের বাইরে সংবিধান সংশোধন হতে পারে না: সালাহউদ্দিন

এ সময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, কৃষক দলেরআহবায়ক সাজ্জাদ হোসেন, ভবানীগঞ্জ পৌর নেতা তোফায়েল উদ্দিন ফরিদ, বিএনপি নেতা, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মাহবুবুর রহমান, মশিউর রহমান, শাহিন আলম, জামাল উদ্দিন, আকতারুজ্জামান রিপন হোসেনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST