২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম চার দিনের ম্যাচে ফলাফল আনতে ব্যর্থ হয় বাংলাদেশ ইমার্জিং দল। দুই দলের মধ্যেকার প্রথম চারদিনের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট হাতে প্রথম চার দিনের ম্যাচে আলো ছড়ান আশিকুর রহমান শিবলি। তবে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ হন তিনি। বাংলাদেশও ফলাফল আনতে পারেনি নিজেদের পক্ষে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : নওগাঁয় শিক্ষামন্ত্রী

এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী মঙ্গলবার মিরপুরে শুরু হবে ম্যাচটি। তার আগে আজ রোববার যথারীতি অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফদের সকল সদস্য মিলে ক্রিকেটারদের নিয়ে মিরপুরে কাজ করেছেন লম্বা সময় ধরে।

একাডেমি মাঠে ক্রিকেটাররা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি করেছেন ফিল্ডিংয়ের কাজও। দলের সঙ্গে রয়েছেন বিদেশি এক মনোবিদও। দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি কোচিং প্যানেলই কাজ করছে ইমার্জিং দলের সঙ্গে।

আরও পড়ুনঃ   স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড
শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST